শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনাভাইরাস ঢুকেছে ইসরাইল সেনাবাহিনীতে, আক্রান্ত হাজারের উপর সেনা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 12:21 pm

করোনাভাইরাস ঢুকেছে ইসরাইল সেনাবাহিনীতে, আক্রান্ত হাজারের উপর সেনা

করোনাভাইরাসে আক্রান্ত ইসরাইলের ১,২৬২ জন সেনাকে কোয়ারান্টাইনে (পৃথকীকরণ) রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে তাদেরকে পৃথক করা হয়েছে বলে জানা গেছে। খবর- দ্য জেরুজালেম পোস্টের

ইসরাইলের এই গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই সেনাদেরকে চাকরির ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে।

সারা বিশ্বে যখন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তখন ইসরাইলি সেনাবাহিনীর এই ১২শ’ সেনার ব্যাপারে এমন ব্যবস্থা নেয়া হলো।

ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনার বেশিরভাগই ছুটিতে অধিকৃত ভূখণ্ডের বাইরে ছিল।

এর আগে ইসরাইলের ১৮৯ সেনাকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল।
ইসরাইলের ২১ সেনার দেহে এ পর্যন্ত করোনাভাইরাসের পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের নাগরিকদের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

 

সূত্র- দ্য জেরুজালেম পোস্ট

Facebook Comments Box

Posted ১২:২১ পিএম | রবিবার, ০৮ মার্চ ২০২০

The Daily Sarod |