ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ০৭ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 1:39 pm
কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে।
আজ শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানা গেছে।
বিবিসি বাংলা অনলাইন সূত্রে জানা যায়, এক টুইটার পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপিন্স, ভারত ও শ্রীলঙ্কা।
এর আগে দেশটি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইটালি, ইরাক, সিঙ্গাপুর ও জাপানের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েতের বসবাসের অনুমতি থাকলেও, গত দুই সপ্তাহে এসব দেশে যারা ভ্রমণ করেছেন, তারা যেদেশের নাগরিক হোন না কেন, তারাও কুয়েতে প্রবেশ করতে পারবেন না।
তবে এসব দেশে ভ্রমণ করা কুয়েতের নাগরিকরা দেশে ফিরতে পারবেন। কিন্তু সেখানে তাদের কোয়েরেন্টিন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে।
এর আগে কুয়েতের সরকার এক নির্দেশনা জারি করেছিল যে, বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের কুয়েতে যেতে হলে করোনাভাইরাসে আক্রান্ত নন, এমন মেডিকেল সনদ লাগবে। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত স্থগিত করে কুয়েতের সরকার।
Posted ১:৩৯ পিএম | শনিবার, ০৭ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya