স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 11:09 pm
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে হুইস্কি সহ মোঃ রনি (৩০)নামের এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রনি উপজেলার বইশর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এসময় আটককৃত রনির শপিং ব্যাগ তল্লাশী করে ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ১১:০৯ পিএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya