শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

এক সপ্তাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিচ্ছেন মোদি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 1:02 pm

এক সপ্তাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিচ্ছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী এক সপ্তাহের জন্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার ভেরিফাইড পেইজে দেওয়া এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারত প্রধানমন্ত্রী।

ভারতীয় বাংলা জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কয়েক দিন আগেও দিল্লির গোষ্ঠী সংঘর্ষ নিয়ে টুইটারে শান্তির বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মাসান্তে রবিবার রেডিয়োয় একটি করে ‘মন কি বাত’, রাজনৈতিক বা সরকারি কর্মসূচিতে ভাষণেই তাঁর মনের কথা পড়তেন দেশবাসী। আর ছিল সোশ্যাল মিডিয়া। আনন্দ বা শোকবার্তা, কোনও বিপর্যয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার উৎস ছিল টুইটার, ফেসবুক, ইনস্টগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া।

টুইট বার্তায় নরেন্দ্র মোদি জানিয়েছেন, আমি রবিবার থেকে আগামী এক সপ্তাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টোগ্রাম ও ইউটিউবে সক্রিয় না থাকার বিষয়ে ভাবছি। তবে আপনারা চালিয়ে যেতে পারেন।

কিন্তু সেই সব অ্যাকাউন্টই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী! টুইটারে তিনি লিখেছেন, ‘‘এই রবিবার, ভাবছি সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব-এর সব অ্যাকাউন্ট ছেড়ে দেব। পরে পোস্ট করে জানাব।’’ মোদীর ইনস্টাগ্রামেও একই পোস্ট করা হয়েছে।

নিজের ‘অফিসিয়াল’ অ্যাকাউন্ট থেকে এমনই ঘোষণা করায় তীব্র জল্পনা শুরু হয়েছে সব মহলে। মোদীর এই পোস্টের পরেই টুইটারেও প্রচুর কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে। প্রচুর কমেন্টস, রিটুইট আছড়ে পড়েছে ওই পোস্ট ঘিরে। এই ঘোষণার সঙ্গে নতুন কোনও চমক রয়েছে কি না, তা নিয়েও অনেকে কমেন্ট করেছেন। সমালোচনা শুরু করেছেন বিরোধীরাও।

তথ্যসূত্রঃ আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box

Posted ১১:১৪ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২০

The Daily Sarod |