শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই মিসাইল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:49 pm

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই মিসাইল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পরপর দুইদিনে দুইটি প্রজেক্টাইল মিসাইলের পরীক্ষা চালিয়েছে। দেশটি চলতি বছরে এটিই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ।

বিবিসি’র সংবাদ সূত্রে জানা যায়, জাপান সাগরের পূর্ব উপকূলে সোমবার এই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। টানা ১৮ মাস পর গত মে মাসে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে দেশটি।

এরপর একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা চালাতে থাকেন কিম জং উন।

করোনাভাইরাস আতঙ্কে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বাতিলের কয়েক দিন পরই নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

এর আগে মে থেকে আগস্ট পর্যন্ত টানা সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। এর পরেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানো হয়। অক্টোবর ও নভেম্বরেও একসঙ্গে দুইটি করে পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

নভেম্বরের শুরুতে একাধিক রকেট নিক্ষেপ করার বৃহৎ আকারের শক্তিশালী লাঞ্চারও পরীক্ষা চালায় কিমের দেশটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালানো হয় স্যাটেলাইট কেন্দ্রে ‘খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা’। সেই পরীক্ষার ফলে প্রতিরক্ষা ব্যবস্থায় উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান আরও সমৃদ্ধ হয়েছে বলে দাবি করে দেশটি।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২০

The Daily Sarod |