শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দিল্লির সহিংসতায় গৃহহীনদের আশ্রয় দিতে প্রস্তুত মমতা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:48 pm

দিল্লির সহিংসতায় গৃহহীনদের আশ্রয় দিতে প্রস্তুত মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, দিল্লিতে বহু মানুষ প্রাণভয়ে পালিয়েছেন। নেতাদের বলছি, ফিরে গিয়েই তহবিল গঠন করুন, আমরা সাহায্য করব। যারা প্রাণের ভয়ে পালিয়েছেন তারা চাইলে চলে আসুন। আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা। আমরা আশ্রয় দেব। এই বাংলা মায়ের আঁচল। চোখের জল মুছে দেয়।

পশ্চিমবঙ্গকে ‘মায়ের আঁচল’ আখ্যা দিয়ে দিল্লি সহিংসতায় গৃহহীনদের জন্য বাংলার দরজা সব সময় খোলা রয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে সোমবার মমতা নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে বলেন, দিল্লিতে পরিকল্পিত গণহত্যা চালিয়েছে বিজেপি সরকার। আমরা এ দাঙ্গার ধিক্কার জানাই। এখনও রাজধানীর বহু নাগরিক নিখোঁজ রয়েছেন। সেই সংখ্যা সাত শতাধিক বলে শুনেছি।

কলকাতায় শহীদ মিনারে রোববার অমিত শাহর সমাবেশে কিছু উগ্রপন্থী বিজেপি কর্মী-সমর্থক হিংসাত্মক ‘দেশকে গাদ্দারো কো/গোলি মারো সাঁলো কো’ স্লোগান দেন।

এর প্রতিক্রিয়ায় সোমবারের সমাবেশে মমতা বলেন, কলকাতার রাস্তায় ‘গোলি মারো’ স্লোগানের নিন্দা জানাচ্ছি। এটা দিল্লি নয়, এখানে এসব সহ্য করা হবে না। আইন তাদের ছেড়ে দেবে না। ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

দিল্লি দাঙ্গায় বিজেপি সরকারের ওপর দোষারোপ করে তিনি বলেন, দিল্লিতে যা হয়েছে তাতে আমাদের অনেকের হৃদয় কাঁদছে। আমরা মর্মাহত, দুঃখিত। দিল্লির দাঙ্গা পরিকল্পিত গণহত্যা।

সূত্র-যুগান্তর

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২০

The Daily Sarod |