শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ভুয়া আইনজীবীদের তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:09 pm

ভুয়া আইনজীবীদের তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হাইকোর্ট দেশের সব আইনজীবী সমিতি ও আইনাঙ্গনে দালাল, ভুয়া আইনজীবী, মধ্যস্থতাকারীদের তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশে বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন। এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এর ৪১ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে বার কাউন্সিলের সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের সব আইনজীবী সমিতি, আইনাঙ্গনে টাউট, দালাল, ভুয়া আইনজীবী, ভুয়া আইনজীবী সহকারী, মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য, তৎপরতা বন্ধ ও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে গত ২ ডিসেম্বর বার কাউন্সিল সচিবের কাছে আবেদন করেন এ আইনজীবী।

সে আবেদনে বার কাউন্সিল সাড়া না দেয়ায় গত ১৭ ফেব্রুয়ারি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

এ আইনজীবী বলেন, ‘‘দেশের সবগুলো আইনজীবী সমিতি এমনকি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যারা মামলা রিসিভ করার জন্য অন্তর্ভুক্ত না, তারা বিচারপ্রার্থীদের কাছ থেকে মামলা রিসিভ করে তাদের হয়রানি করছে, তাদের সাথে প্রতারণা করছে।’ এতে আইনজীবী সমিতি ও আইনজীবীদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।

এমনকি তারা জাল, ভুয়া নথি তৈরি করে আদেশ, এমনকি রায়ও তৈরি করে দিচ্ছে। এর ফলে বিচার বিভাগের মর্যাদাও বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। একজন আইনজীবী হিসেবে বিষয়গুলো আমি লক্ষ্য করেছি, এতে আমি ও আমরা উদ্বিগ্ন। তাই রিট আবেদনটি করেছিলাম।”

আগামী ৬০ দিনের মধ্যে আদালতের নির্দেশ প্রতিপালন করে বার কাউন্সিলের সচিবকে হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এর ৪১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনজীবী না হয়েও কোনো ব্যক্তি আইন পেশা চালিয়ে গেলে এবং কোনো ব্যক্তি এই আদেশের অধীনে অন্তর্ভুক্ত না হয়েও উচ্চ আদালতে আইন পেশা চালিয়ে যান, তবে তিনি ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

রিট আবেদনকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২০

The Daily Sarod |