শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মোদির সফর চুড়ান্ত করতে সোমবার ঢাকায় আসছে ভারতের পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:09 pm

মোদির সফর চুড়ান্ত করতে সোমবার ঢাকায় আসছে ভারতের পররাষ্ট্র সচিব

আগামী সোমবার ঢাকায় আসছেন ভারতের নব নিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে পররাষ্ট্র সচিব শ্রিংলা ঢাকায় আসছেন। তিনি ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হিসেবে ইতিপূর্বে নিযুক্ত ছিলেন। তিনি চলে যাওয়ার পর রিভা গাঙ্গুলি দাশ ভারতের হাই কমিশনার নিযুক্ত হয়ে বাংলাদেশে আসেন। সচিব হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

ঢাকায় দুইদিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

সোমবার সকালে ঢাকায় আসার পর সকাল ১০টায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাই কমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া : এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড. গওহর রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে। দুই দিনের সফর শেষে মঙ্গলবার তিনি ঢাকা ছেড়ে যাবেন।

গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |