শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন-তালেবান শান্তি চুক্তি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:11 pm

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন-তালেবান শান্তি চুক্তি

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানদের সঙ্গে আনুষ্ঠানিক চূক্তি করল মার্কিন যুক্তরাষ্ট্র। দেড় যুগের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষে শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের সব সৈন্য আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে।

কাতারের দোহায় শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও তালেবান নেতাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র, আফগান সরকার ও তালেবানদের সঙ্গে ত্রিপক্ষীয় আলাপ-আলোচনা শেষে চলতি মাসেই এই চুক্তির দিন-তারিখ ঠিক করা হয়েছিল।

এই চুক্তি সফল হলে ১৮ বছরের যুদ্ধ ও সহিংসতা শেষে শান্তির পথ খুলবে আফগানিস্তানে। আর এখন থেকে আফগানিস্তানে আর কোনো হামলা চালাবে না তালেবান। তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদাকে কোনো তৎপরতা চালাতে না দেওয়ারও অঙ্গীকার করেছে তারা। এখন আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তালেবান।

আল-কায়েদা ২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা চালানোর কয়েক সপ্তাহের মধ্যেই আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। সেই থেকে দেশটিতে শুরু যুদ্ধ-বিগ্রহ। এতে হতাহত হয়েছে বহু লোক।

বিবিসি জানিয়েছে, এ যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের ২,৪০০ সেনা প্রাণ হারিয়েছে। আফগানিস্তানে এখনও তাদের ১২ হাজার সৈন্য মোতায়েন আছে।

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |