শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মোদি সমর্থকদের দাঙ্গার বিরুদ্ধে কবিতা লিখেছেন মমতা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 2:03 pm

মোদি সমর্থকদের দাঙ্গার বিরুদ্ধে কবিতা লিখেছেন মমতা

টানা চার দিন ধরে দাঙ্গার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে বলে এনডিটিভি জানিয়েছে।

পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে দাবি করে দিল্লি পুলিশ ১৮ মামলা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার দায়ে ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে।

ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ক্ষমতাসীন বিজেপির তীব্র সমালোচকদের অন্যতম হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এবার দেশটির নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে মোদি সমর্থকদের দাঙ্গার বিরুদ্ধে একটি কবিতা লিখেছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতার কবিতাটি এরকম-

নরক

কোথায় আছি?

কোথায় চলেছি?

স্বর্গ পেরিয়ে নরকে!

চলে গেল কত কত প্রাণ

ফিরবে না আর কোনদিন।

ঝরলো রক্ত,

পড়লো লাশ।

জ্বলছে ক্রোধের আগুন,

হোলির আগেই

রক্তের হোলি

মনুষ্যত্ব বড় করুণ।

ঠিকানার লড়াই

হারিয়ে যাচ্ছে

বন্দুকের নলের তুফানে দেশ,

শান্ত দেশ

অশান্ত হল-

গণতন্ত্র কি তবে শেষ?

কে দেবে উত্তর?

আর কি হবে সমাধান

তুমি-আমি নীরব-বধির

নরক হল পীঠস্থান।

Facebook Comments Box

Posted ২:০৩ পিএম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |