শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মারা গেছেন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 7:05 pm

মারা গেছেন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন। ১৯৮১ সাল থেকে দীর্ঘ তিন দশক দেশটি শাসন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, দেশটির রাজধানী কায়রোর একটি হাসপাতালে মঙ্গলবার মারা যান হোসনি মোবারক।

সাবেক এই স্বৈরশাসকের বোনের জামাই জেনারেল মুনির থাবিত বার্তা সংস্থা এএফপি জানান, কায়রোর গালা সামরিক হাসপাতালে মারা যান তিনি।

দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন মোবারক। তার সন্তানদের একজন আলা জানান, অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

আরব বসন্তের ধাক্কায় ২০১১ সালে তীব্র গণ-আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। আন্দোলনের সময় তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ২৩৯ জন বিক্ষোভকারী।

ক্ষমতা ছাড়ার দুই মাস পর ২০১১ সালের এপ্রিলে গ্রেপ্তার হন হোসনি মোবারক। বিক্ষোভকারী হত্যার নির্দেশদাতা হিসেবে পরের বছর দেশটির নিম্ন আদালত হোসনি মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল।

ওই রায়ের বিরুদ্ধে দুইবার উচ্চ আদালতে আপিল করেন মোবারক। এক পর্যায়ে ২০১৭ সালে তিনি বেকসুর খালাস পান।

এতে নিহতদের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেন। কায়রোতে হাজার হাজার মানুষ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে।

Facebook Comments Box

Posted ৭:০৫ পিএম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |