শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মার্কিন-ভারতের ৩ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 6:37 pm

মার্কিন-ভারতের ৩ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে ৩ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক চুক্তিতে সই করেছেন। মঙ্গলবার দুপুরের পর চুক্তিটি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। চুক্তিটির কথা সোমবারই জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি মঙ্গলবার ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হচ্ছে।সামরিক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম কেনা-বেচার চুক্তি হবে। ’

ভারত যেগুলো কিনবে সেগুলো জলসীমায় নজরদারি, ডুবোজাহাজের উপস্থিতি, তল্লাশি ও উদ্ধার কাজে অত্যন্ত দক্ষ। বর্তমানে এই কাজ করে ৪৯ বছর আগের ব্রিটিশ হেলিকপ্টার ‘সি কিং’।

ভারত-মার্কিন যৌথ সামরিক মহড়া হয় মাঝেমধ্যেই। ট্রাম্প সেই বিষয়টি তুলে ধরে বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া হয় ভারত ও আমেরিকার মধ্যে। এমনকি, তিন বাহিনী একসঙ্গে মহড়ার নজিরও আছে।

নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে সেই পারস্পরিক সমঝোতা আরও বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে সমন্বয় বাড়াতে নিরন্তর চেষ্টা চলে দুই দেশের মধ্যে। এই গ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ভয়ংকর সামরিক অস্ত্র ভারতকে দিতে আগ্রহী আমেরিকা। ’

২০১৯ সালে ভারতকে ‘বিশেষ বাণিজ্য বন্ধু’র তালিকা থেকে হোয়াইট হাউস সরিয়ে দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে ‘শুল্ক যুদ্ধ’ শুরু হয়।

আমেরিকা যেমন অনেক পণ্যে ভারতের উপর শুল্ক বসিয়েছে, ভারতও একই পথ নিয়েছে। কিন্তু সেই টানাপোড়েন কাটাতে ট্রাম্পের সফরে কোনো বাণিজ্য চুক্তি হচ্ছে না। আপাতত প্রতিরক্ষা চুক্তিতেই থাকছে দুই দেশ।

Facebook Comments Box

Posted ৬:৩৭ পিএম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |