শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

এবার তিনটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া সুযোগ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:58 pm

এবার তিনটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া সুযোগ

এবছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজের মাধ্যমে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন হজযাত্রীরা। আগে হজে যাওয়া যেত হতো দুটি প্যাকেজের মাধ্যমে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজ প্যাকেজের খসড়ার অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই তিনটি প্যাকেজ অনুসরণ করে বেসরকারি ব্যবস্থাপনায়ও হজ এজেন্সিগুলোকে যাত্রী পরিবহন করতে হবে। দূরত্বের ওপর ভিত্তি করে এসব প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

গতবারের চেয়ে এবার প্যাকেজ-১ এ খরচ বেড়েছে সাড়ে ছয় হাজার টাকা। আর প্যাকেজ-২ এ খরচ বেড়েছে ১৬ হাজার টাকা।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

হজের প্যাকেজ তিনটি হলো-
প্যাকেজ-১ এর মাধ্যমে হজ করতে চার লাখ ২৫ হাজার টাকা।

প্যাকেজ-২ এ তিন লাখ ৬০ হাজার টাকা খরচ হবে।

প্যাকেজ-৩ এর মাধ্যমে হজে যেতে খরচ হবে তিন লাখ ১৫ হাজার টাকা।

 

Facebook Comments Box

Posted ১১:৫৮ পিএম | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |