শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আগামী ২৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘সূর্যবংশী’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:28 pm

আগামী ২৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘সূর্যবংশী’

আগামী ২৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘সূর্যবংশী’। অক্ষয় কুমার অভিনীত ও রোহিত শেঠি পরিচালিত পুলিশ অ্যাকশন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

প্রযোজক করণ জোহর টুইটারে ‘সূর্যবংশী’র একটি ভিডিও শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।

করণ জোহর আরও জানান, ২৪ মার্চ থেকে মুম্বাইয়ের সব প্রেক্ষাগৃহ সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। সম্প্রতি দেশটির মন্ত্রী সভায় বিষয়টি অনুমোদন পেয়েছে। সেজন্য তিনি বেশ উত্তেজিত।

এই প্রথম রোহিতের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। ‘সূর্যবংশী’তে অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে। ‘সিংঘাম’ ও ‘সিম্বা’র পর এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা।

এক সময়ের তুমুল জনপ্রিয় গান ‘টিপ টিপ বর্ষা পানি’র রিমেক ভার্সন দেখা যাবে ‘সূর্যবংশী’তে। রিমেক গানটিতে অক্ষয়ের সঙ্গে নেচেছেন ক্যাটরিনা কাইফ। এই সিনেমায় অক্ষয়ের নায়িকাও তিনি। আরও অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিংকে।

Facebook Comments Box

Posted ১১:২৮ পিএম | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |