শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগপত্র জমা দিলেন মাহাথির

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 3:02 pm

মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগপত্র জমা দিলেন মাহাথির

মালয়েশিয়ায় নতুন সরকার গঠনের সম্ভাব্য পথ তৈরি করতে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন।

দেশটির রাজার কাছে সোমবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর আলজাজিরা।

মাহাথির তার সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, সোমবার বেলা ১টায় (কুয়ালালামপুর সময় ৫ টা) তিনি দেশটির বাদশাকে তার পদত্যাগ সম্পর্কে অবহিত করেছেন।

দুর্নীতিতে জর্জরিত জোটকে হারিয়ে ঐতিহাসিক এক নির্বাচনের মধ্য দিয়ে ২০১৮ সালে পুনরায় মাহাথির ক্ষমতায় আসেন।

নির্বাচনের আগে দুই বছরের মাথায় জোট নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব দিয়ে বিদায় নেয়ার কথা থাকলেও ক্ষমতা ছাড়েননি মাহাথির।

গত ডিসেম্বরে কাতারের দোহা ফোরামে ২০২০ সালের পরেও ক্ষমতায় থাকার আভাস দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পদত্যাগের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতেও তিনি অস্বীকার করেছেন।

কিন্তু এর কয়েক মাস পরেই পদত্যাগের ঘোষণা দিলেন ৯৫ বছর বয়সী মাহাথির।

ফলে মাহাথিরের পদত্যাগের পর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আনোয়ার ইব্রাহীমকে ভাবা হচ্ছে।

এর আগে দুই দশকের বেশি ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে তিনি পদত্যাগ করেছিলেন। এতে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পান দুর্নীতির অভিযোগে তার বিচার চলা নাজিব রাজাক।

Facebook Comments Box

Posted ৩:০২ পিএম | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |