শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

একুশের গান গাইলেন ১৭ দেশের শিক্ষার্থীরা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 12:40 am

একুশের একটি গান বাঙালির একুশের চেতনার সঙ্গে এমনভাবে মিশে আছে, যা আমরা কখনই ভুলতে পারি না।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি/ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি।’

শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ছাড়াও বেশ কয়েকটি ভাষায় ১৭টি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এক সঙ্গে গেয়েছেন কালজয়ী এই গানটি।

চট্টগ্রামের এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ে ১৭টি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কণ্ঠে গাওয়া এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাংলা ছাড়াও ইংরেজি, তামিল, নেপালি, বার্মিজ, মান্দরিনসহ কয়েকটি ভাষায় গাওয়া হয়েছে সেই গান।

চট্টগ্রামের এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ছাড়াও বাংলাদেশের প্রথম সারির কিছু শিল্পীও কন্ঠ দিয়েছেন গানটিতে।

সূত্র-যুগান্তর

Facebook Comments Box

Posted ১১:৫৪ পিএম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |