শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বকেয়া টাকা ফেরত চেয়ে মমতা চিঠি দিল মোদিকে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:27 pm

বকেয়া টাকা ফেরত চেয়ে মমতা চিঠি দিল মোদিকে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা ৪৯ হাজার ৬১৯ কোটি টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন।

পশ্চিবঙ্গের সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’ শুক্রবারের এক খবরে জানিয়েছে, পাওনা টাকা বার বার চাওয়ার পরেও ফেরত না দেওয়ায় প্রধানমন্ত্রী মোদির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠাতে বাধ্য হয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার পাতার চিঠিতে লিখেছেন, পাওনা টাকা না পাওয়ায় রাজ্য চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। প্রাপ্য টাকা পেলে রাজ্যে আরও উন্নয়ন করব।

এর আগে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সে দিন রাজভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছিলেন মমতা। ওই সময় তাকে দিল্লি গিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন নরেন্দ্র মোদি।

Facebook Comments Box

Posted ৮:২৭ পিএম | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |