শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বিটিআরসিকে সোমবারের মধ্যে হাজার কোটি টাকা দিতে হবে গ্রামীনফোন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:10 pm

বিটিআরসিকে সোমবারের মধ্যে হাজার কোটি টাকা দিতে হবে গ্রামীনফোন

সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে বিটিআরসির ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগের বেঞ্চ গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। এছাড়া সোমবার এ বিষয়ে পরবর্তী আদেশ দেয়া হবে।

আদালতে বৃহস্পতিবার বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব। গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

আপিল বিভাগ গত ২৪ নভেম্বর গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। সে জন্য তাদের তিন মাস সময় দেয়া হয়েছিল, যা ২৪ ফেব্রুয়ারি (সোমবার) শেষ হচ্ছে।

ওই সময় শেষ হওয়ার আগে বিটিআরসিকে ১০০ কোটি টাকা দিয়ে আলোচনা চালু রাখার প্রস্তাব দিয়েছিল গ্রামীণফোন। তবে নিয়ন্ত্রক সংস্থা রাজি হয়নি বলে বুধবার জানান গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত।

বৃহস্পতিবার আপিল বিভাগের রিভিউ শুনানিতে বিষয়টি তুলে ধরে ছয় মাসের কিস্তিতে দুই হাজার কোটি টাকা পরিশোধের অনুমতি চাওয়া হয়। তবে শুনানি শেষে আদালত সোমবারের মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন এবং বিষয়টি সেদিনই (সোমবার) পরবর্তী আদেশের জন্য রাখেন।

Facebook Comments Box

Posted ১১:১০ পিএম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |