কসবা প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:45 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় দুই ভাই ও ভাতিজা মিলে হামলা করেছে খােকন মিয়া (৫৫) নামের অপর ভাইয়ের উপর। এসময় তারা খোকন মিয়ার হাতের আঙ্গুল কেটে ফেলে দেয়।
মঙ্গলবার (১৮ ফব্রুয়ারি) রাত উপজেলার কুটি ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত খােকন মিয়া কুটি ইউনিয়ন পরিষদ সদস্য।
সে গঙ্গানগর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আইয়ুব আলীর ছােট ভাই। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আলমগীর হােসেন ও হানিফ মিয়া নামের দুজনকে আটক করেছে পুলিশ।
আহত ওই ইউপি সদস্য ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাত প্রায় ৯ দিকে তার ছােট ভাই আলমগীর হােসেনের ঘরে কয়েকজন চিহ্নিত মাদক বিক্রেতা আসে। এ খবর পেয়ে তার ঘরে তল্লাসীর উদ্দেশ্যে আসে আলমগীরের বড় ভাই ইউপি সদস্য খােকন মেম্বার। তার উপস্থিতি টের পেয়ে দরজা বন্ধ করে রাখে আলমগীর। খােকন মেম্বার দরজা খুলতে বললে এক পর্যায়ে উত্তেজিত হয়ে দা নিয়ে আক্রমন করে মাদক ব্যবসায়ী আলমগীর হােসেন (৩৫), মেম্বারের আরেক ভাই সায়েব আলী (৬০) ও তার ছেলে আনােয়ার হােসেন (৩০)। এক পর্যায়ে তাদের আক্রমনে দায়ের কোপে খােকন মেম্বারের হাতের একটি আঙ্গুল কেটে যায়। এমতাবস্তায় প্রাণে বাচাঁতে দৌড়ে গিয়ে ঘরের অন্য একটি কক্ষে আশ্রয় নেয় খােকন মেম্বার।
পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
উল্লখ্য, প্রায় ৫/৬ বছর যাবত ওই এলাকায় স্থানীয়দের নিয়ে মাদক বিরােধী কার্যক্রম চালিয়ে আসছিল আলহাজ্ব আইয়ুব আলী ও খােকন মেম্বার। তাদের দুই ভাই ও ভাতিজাকে বহু চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারেনি নেশার জগৎ থেকে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােহাম্মদ লােকমান হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় খােকন মেম্বারকে মারধাের করে তার মাদকাসক্ত ভাই ও ভাতিজা। তাদের আক্রমনে তার হাতের একটি আঙ্গুল কেটে গেছে।
তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযাগ দায়ের করেনি। অভিযাগ পেলে জড়িতদের বিরুদ্ধে বিধি মােতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাফি/-
Posted ১১:৪৫ পিএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya