শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

রমজানের চাহিদা মেটাতে তেল ও চিনি কিনছে সরকার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:46 pm

রমজানের চাহিদা মেটাতে তেল ও চিনি কিনছে সরকার

রমজান মাসকে সামনে রেখে তেল ও চিনি কিনছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৩০ হাজার টন সয়াবিন তেল ও ২৫ হাজার টন চিনি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্ব সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয়ভাবে সরাসরি ক্রয়ের মাধ্যমে এ চিনি ও সয়াবিন তেল সংগ্রহ করা হবে বলে জানানো হয়।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত হচ্ছে- যে কোনো উপায়ে প্রয়োজন এবং সরবরাহ মাঝে যেন কোনোরকম অসামঞ্জস্য না আসে। আমাদের সাপ্লাই চেইন যেন শক্তিশালী থাকে।’

অর্থমন্ত্রী বলেন, ‘মূল সাপ্লাই চেইন হিসেবে সরকারি বিপণন সংস্থা টিসিবিকে ব্যবহার করা হবে। দেশ ও জনগণের স্বার্থে কিছু ওয়েবার (ছাড়) দিতে পারি। কখনও কখনও জরুরি প্রকিউরমেন্ট লাগে, আমরা জরুরি ভিত্তিতে সব নিয়মনীতি নাও মানতে পারি, না মেনেও হয়তো আমাদের সিদ্ধান্ত নিতে হতে পারে। আমাদের কাছে দেশ ও দেশের মানুষ অবশ্যই অগ্রাধিকার পাবে।’

তিনি বলেন, ‘রমজান মাস সামনে। আমরা আশা করব- যে বিপর্যয় এখন সারা বিশ্ব সহ্য করছে আল্লাহর রহমতে সেগুলো শেষ হয়ে যাবে। স্বাভাবিক ও সুন্দরভাবে রমজান মাস শেষ করে ঈদের প্রত্যাশায় আমরা আছি।’

তেল ও চিনি কেনার প্রস্তাব অনুমোদনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাছিমা বেগম বলেন, ‘সর্বনিম্ন দরদাতা হিসেবে সিটি সুগার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৬১ টাকা ২৫ পয়সা দরে প্রতি কেজি চিনি কেনা হবে। গুদাম পর্যন্ত পৌঁছানোর জন্য এই মূল্য প্রযোজ্য হবে।’

তিনি আরও বলেন, ‘সভায় ৩০ হাজার টন সয়াবিন তেল কেনারও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ২ লিটার এবং ৫ লিটারের বোতলে কেনা হবে। ২ লিটার বোতলের প্রতি লিটারের দাম ৯১ টাকা ৯৫ পয়সা এবং ৫ লিটার বোতলের প্রতি লিটারের দাম পড়বে ৯০ টাকা ৯৫ পয়সা।’

চলতি বছর এপ্রিলের ২৩ তারিখ থেকে রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পিএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |