স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 10:33 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রেখেছে ‘বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’।
২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে সামনে রেখে বিডি ক্লিনের লাল- সবুজের তারুন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিচ্ছন্ন করেছে এর সদস্যরা।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় তারা। এটি ছিল তাদের ৩৩তম পরিচ্ছন্নতা অভিযান।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক সোহান মাহমুদ জানান, ২০১৬ সালের ৩জুন মাত্র ২৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেন বিডি ক্লিন। বিভাগ, ও জেলা পর্যায়ে কাজ শুরু করে বর্তমানে উপজেলা পর্যায়ে কাজ শুরু করেছে সংগঠনটি।
তিনি বলেন, এখন সংগঠনটিতে প্রায় ২০হাজারের অধিক সেচ্ছাসেবী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ তাদের উদ্দেশ্য হচ্ছে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করা, মানুষকে সচেতন করা ও ২০২১ সালে বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে তুলা ধরা, বাংলাদেশকে চতুর্থতম নোংরা দেশের কলঙ্ক মোচন করা। তাই পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষে সমগ্র দেশব্যাপী বিডি ক্লিন কাজ করে যাচ্ছে।
সোহান মাহমুদ ছাড়াও পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার সুপারভাইজার গোলাম মোস্তফা, পৌর সভার টিম লিডার মোঃ এমরান হোসেন, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সদস্য মেহেদী হাসান, নেহাল ইকরাম ,সাঈম হাসান, বিজয় মল্লিক, আমেনা খাতুন, জান্নাত আক্তার, নুরুন্নবী, ইমরান আহমেদ, মেহেদী হাসান কাশ্মীর, ইয়াদ আহমেদ, আল- নাঈম প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা ও ‘বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র অন্যান্য সদস্যবৃন্দ।
Posted ১০:৩৩ পিএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya