শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দুর্নীতি মামলায় সাবেক সিভিল সার্জন সরফরাজ খান কারাগারে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:15 pm

দুর্নীতি মামলায় সাবেক সিভিল সার্জন সরফরাজ খান কারাগারে

দুর্নীতি মামলায় সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার মামলার শুনানি শেষ চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি টাকা আত্মসাত মামলায় সাবেক সিভিল সার্জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় ৬ সপ্তাহের জামিনে ছিলেন তিনি।

ওই জামিনের মেয়াদ শেষে ফের জামিন আবেদন করেন। তবে বুধবার আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, বুধবার বিকেলে আদালত থেকে সাবেক সিভিল সার্জনকে কারাগারে আনা হয়েছে।

তার বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের নামে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে ২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। এ মামলায় ডা. সরফরাজসহ আসামি করা হয় ডা. আবদুর রব, ডা. মঈন উদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ, জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদকে।

Facebook Comments Box

Posted ৯:১৫ পিএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |