শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আরও একধাপ বাড়লো স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 1:17 am

আরও একধাপ বাড়লো স্বর্ণের দাম

বেড়েই চলেছে স্বর্ণের দাম। ২২, ২১ ও ১৮- এই তিন ক্যারেট মানের স্বর্ণের ভরিপ্রতি দাম এবার বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।

এনিয়ে চলতি বছরের দুই মাসের মধ্যে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হল। এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়। এছাড়া গত বছরের জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে মোট চার দফায় বাড়ানো হয় স্বর্ণের দাম।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৬১ হাজার ৫২৭ টাকায়। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৬০ হাজার ৩৬১ টাকা।

আর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৯ হাজার ১৯৪ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৫৮ হাজার ২৮ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৪ হাজার ১৭৯ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৫৩ হাজার ১২ টাকায়।

আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম বিক্রি হবে ৪১ হাজার ৪০৭ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত ৪০ হাজার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের দামেই ৯৩৩ টাকায় বিক্রি হবে।

Facebook Comments Box

Posted ১:১৭ এএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |