শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৫ জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 6:37 pm

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৫ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত চীনে মারা গেছে ১৬৬৫ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬৮ হাজার। এর মধ্যে রয়েছেন রোববার নতুন করে আক্রান্ত ২০০৯ জন। চীনের বাইরে প্রায় ৩০টি দেশে আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৫০০। ফ্রান্স, হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট চার জন মারা গেছেন। ওদিকে চীনের দাবি, আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমে এসেছে। সর্বশেষ ডাটা প্রকাশের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, নতুন আক্রান্তের সংখ্যা কমে গেছে।

এর অর্থ এই যে, এই মহামারি নিয়ন্ত্রণযোগ্য। আমরা সম্পূর্ণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণমূলক প্রচেষ্টা নিয়েছি। এসব প্রচেষ্টা বা উদ্যোগ ব্যাপক। এমনটা করতে পারে এরকম আর কোনো দেশ দেখি নি। ওদিকে মুদ্রা বা ইয়েনের মাধ্যমে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সে জন্য ব্যাংকনোটকে জীবাণুমুক্ত করছে কেন্দ্রীয় ব্যাংক। তারা ব্যবহৃত ব্যাংকনোট জমা করছে। তারপর সেগুলো জীবাণুমুক্ত করে বিতরণ করছে। শনিবার ফরাসি কর্মকর্তারা বলেছেন, ফ্রান্সে বেড়াতে যাওয়া এক চীনা পর্যটক মারা গেছেন। তার দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। এটাই এশিয়ার বাইরে প্রথম মৃত্যুর ঘটনা। যুক্তরাষ্ট্র বলেছে, জাপানে ডায়মন্ড প্রিন্সেস জাহাজে আটকে পড়া ৪০০ মার্কিনিকে উদ্ধারে একটি বিমান পাঠানো হচ্ছে। আরেকটি ক্রুজ শিপ নোঙর করেছে কম্বোডিয়ায়। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ৮৩ বছর বয়সী একজন নারীকে মালয়েশিয়া নেয়ার পর পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। বৃটেনে ৯ জন আক্রান্ত হওয়ার পর তাদেরকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সিঙ্গাপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২। এর মধ্যে ১৮জন পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Facebook Comments Box

Posted ৬:৩৭ পিএম | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |