শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

তাপসের আসনে আ’লীগের মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা মহিউদ্দিন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:26 pm

তাপসের আসনে আ’লীগের মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা মহিউদ্দিন

শফিউল ইসলাম মহিউদ্দীন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

শফিউল ইসলাম মহিউদ্দিন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ছিলেন।

গত একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শেখ ফজলে নূর তাপস। কিন্ত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ায় গত ২৯ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। এই আসনে আগামী ২১ মার্চ উপ-নির্বাচন হবে।

এছাড়াও দেশের বাকি চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থীদেরও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ঢাকা ১০ আসন ছাড়া বাকি চার আসনের মধ্যে বগুড়া-১ আসনে শাহাদরা মান্নান, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, যশোর-৬ আসনে শাহিন চাকলাদার এবং বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন মনোনয়ন পেয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:২৬ পিএম | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |