শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

৯৯৯’এ কলে উদ্ধার,ফেসবুক পোষ্টে বাকপ্রতিবন্ধী শিশু ফিরে পেল পরিবার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ৩১ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 10:44 pm

৯৯৯’এ কলে উদ্ধার,ফেসবুক পোষ্টে বাকপ্রতিবন্ধী শিশু ফিরে পেল পরিবার

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে উদ্ধার হওয়া এক বাক প্রতিবন্ধী শিশু তার পরিবারের কাছে ফিরে গেছে। রবিবার (৩০ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ ওই শিশুকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেন। শিশুটির নাম সৌরভ (১২), সে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার টাওরা বাজার এলাকার মো. শরিফ আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে উপজেলার বেড়তলা বাজার এলাকায় বাক-প্রতিবন্ধী শিশুটি ঘুরাঘুরি করছিলো। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করা হয়। ৯৯৯ এর মাধ্যমে সরাইল থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাক-প্রতিবন্ধী শিশুটিকে তার বাড়ির কথা জিজ্ঞেস করলে সে হাত দিয়ে ঢাকার দিকে দেখায়। পরে ফেসবুকে পোস্ট দেওয়াসহ আশেপাশের সব থানায় বিষয়টি জানানো হয়। শিশুটির নরসিংদীর এক আত্মীয় ফেসবুকে তাকে শনাক্ত করে। বিকেলে তার পরিবারের সদস্যরা এসে শিশুটিকে নিয়ে যায়।

Facebook Comments Box

Posted ১০:৪৪ পিএম | সোমবার, ৩১ জুলাই ২০২৩

The Daily Sarod |