শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

৭৫ পরবর্তীতে বিএনপি’র হত্যার রাজনীতি শুরু করে: আখাউড়ায় আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:13 pm

৭৫ পরবর্তীতে বিএনপি’র হত্যার রাজনীতি শুরু করে: আখাউড়ায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ‘বিএনপি’র রাজনীতি মিথ্যা ও হত্যার। বিএনপি যখন ৭৫ পরবর্তী সময় থেকে ক্ষমতা এসেছিল তখন থেকে হত্যার রাজনীতি শুরু করে। হত্যা ও হত্যার পর মিথ্যা বলার রাজনীতি হচ্ছে তাদের আদর্শ।’

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য রাখেন। পরে মন্ত্রী সড়ক পথে কসবার উদ্দেশ্যে রওয়ানা হন।

আইনমন্ত্রী মন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তারা। এসব তাদের আদর্শের মধ্যে লেখা আছে। তারা এটা ছাড়া কিছু করতে পারে না। আমরা বলতে চাই বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়ন দেখে নাই। রাজনৈতিক শান্তিও দেখেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই।’ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

Facebook Comments Box

Posted ৮:১৩ পিএম | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |