শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

৬০ বিঘার বেশি কৃষিজমির মালিক হওয়া যাবে না, সংসদে বিল পাস

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:17 pm

৬০ বিঘার বেশি কৃষিজমির মালিক হওয়া যাবে না, সংসদে বিল পাস

৬০ বিঘার বেশি কৃষিজমির মালিক হওয়া যাবে না এমন বিধান রেখে ১৯৮৪ সালের ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্স রহিত করে ভূমি সংস্কার বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন। তা কণ্ঠভোটে গৃহীত হয়।

সংসদে পাস হওয়া বিলে বলা হয়, ৬০ বিঘার বেশি কৃষি ভূমির মালিক বা তার পরিবার হস্তান্তর, উত্তরাধিকার, দান বা অন্যকোনো উপায়ে নতুন কোনো কৃষি ভূমি অর্জন করতে পারবে না।

তবে সমবায় সমিতির মাধ্যমে চা, কফি ও রাবার বাগান, শিল্পপ্রতিষ্ঠান বা কারখানায় উৎপাদন কার্যক্রম, রফতানমুখী শিল্পপ্রতিষ্ঠার ক্ষেত্রে আইনটি শিথিল থাকবে।

এই আইনে বাস্তুভিটার অধিকার, বর্গাচুক্তি ও উৎপন্ন ফসলের ন্যায্য ভাগের কথাও বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৭ পিএম | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |