শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

৩০ জুনের মধ্যে বকেয়া গ্যাস ও বিদ্যুৎ বিল না দিলে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১০ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 4:08 pm

৩০ জুনের মধ্যে বকেয়া গ্যাস ও বিদ্যুৎ বিল না দিলে ব্যবস্থা

করোনা ভাইরাসের প্রভাবে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করেছিল সরকার। বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে এসব বকেয়া না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে ।

বুধবার বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিলম্ব ফি মওকুফের সময় আর মোটেও বাড়বে না। কারণ আমরা মনে করি, এখন ধীরে ধীরে আমরা স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছি। এই সময় বাড়ালে আবার আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং এ সময়ে সবার বিল দেয়া দরকার।

‘তিন মাসের বিল একসঙ্গে দেয়াটা বোঝা ’-এমন প্রশ্নে নসরুল হামিদ বলেন, ‘অবশ্যই বার্ডেন হবে। তবে এজন্য আমরা আগেই বলেছিলাম প্রস্তুত থাকতে হবে। গ্রাহকদের প্রতি মাসের বিল দেয়া হয়েছে। তবে আমরা বলেছিলাম পরের মাসে বিল দিলেও সার্চ চার্জ লাগবে না। কিন্তু আগামী ৩০ জুনের মধ্যে বিল পরিশোধ করতে হবে। এরপর একদিন পার হলেই সার্চ চার্জ দেয়া লাগবে।

৩০ জুনের পরও কেউ যদি বিদ্যুৎ বিল দিতে না পারে তাহলে তাদের লাইন কেটে দেয়া হবে কি-না’-জানতে চাইলে মন্ত্রী বলেন, যে নিয়ম আছে সে নিয়মই প্রয়োগ হবে।

অতিরিক্ত বিলের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিতরণ কোম্পানিগুলো এটা সমন্বয় না করলে আমার বরাবর আবেদন করলেই হবে। আমি সব কোম্পানিকেই এগুলো সমন্বয় করতে বলেছি। গ্রাহক যাতে সন্তুষ্ট হয় সেভাবেই ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০৮ পিএম | বুধবার, ১০ জুন ২০২০

The Daily Sarod |