শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

২৮ ফেব্রুয়ারি পর স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:47 pm

২৮ ফেব্রুয়ারি পর স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে

আগামী ২৮ ফেব্রুয়ারি পর স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে। শিক্ষার্থীদের সুবিধায় আবাসিক হল ১৭ মে খুলে দেওয়া হবে। এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। আর স্কুল-কলেজ খোলার বিষয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের টিকা দেওয়া হবে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে।

তবে কয়েক ধাপ বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। সেই ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৪৭ পিএম | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |