শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

২৫ আগস্ট জানা যাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১৭ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 8:08 pm

২৫ আগস্ট জানা যাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে!

করোনা ভাইরাসের মহামারীর প্রভাবে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি না তা ২৫ আগস্টের পর জানা যাবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি না তা ২৫ আগস্টের পর জানানো হবে।

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষার বিষয়ে সচিব বলেন, আমরা যখন পরীক্ষা নেব, প্রকাশ্যে ঘোষণা করবো। শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো।

কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন শিক্ষা সচিব।

তিনি বলেন, এ বিষয়ে গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করা হবে।

জেএসসি পরীক্ষা নিয়ে সচিব বলেন, শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ঘোষণা করবো আমরা কী করতে যাচ্ছি।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | সোমবার, ১৭ অগাস্ট ২০২০

The Daily Sarod |