ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১৯ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 8:17 pm
২০২৯ সালের মধ্যে চীনকে স্বর্ণ উৎপাদনে পিছনে ফেলে এগিয়ে যেতে চায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমান্বয়ে বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হওয়ায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ডলারের মজুদ হ্রাস এবং স্বর্ণের মজুদ বৃদ্ধি করছে। রাশিয়ার অভ্যন্তরেও স্বর্ণের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
আর্থিক পর্যবেক্ষণ সংস্থা ফিচ বলছে রাশিয়ার স্বর্ণ উৎপাদন এ বছর ১১.৩ মিলিয়ন আউন্স থেকে ২০২৯ সালে প্রতি বছরে ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে সাড়ে ১৫ মিলিয়ন আউন্সে।
এর মানে বিশ্বে রাশিয়ার স্বর্ণ উৎপাদন বর্তমান হার ১০.৬ শতাংশ থেকে বৃদ্ধি পাবে ১১.৬ শতাংশে।
অন্যদিকে চীনের স্বর্ণ উৎপাদন পরিবেশগত বিধিনিষেধের মুখোমুখি পড়েছে। শ্যাংডং, জিয়াঝি ও হুনানে চাইলেই আর আগের মত নির্বিঘ্নে স্বর্ণ উৎপাদন করা সম্ভব হচ্ছে না।
চীনের কিনঘাই, গানসু সহ বিভিন্ন এলাকায় স্বর্ণের মজুদ ও উৎপাদন দুই কমেছে। ফলে আগামী ২০২৯ সাল পর্যন্ত দেশটিতে স্বর্ণের উৎপাদন শূন্য দশমিক ২ শতাংশের বেশি হবে না। যদিও গত ১০ বছর ধরে ৩.১ শতাংশ হারে চীন স্বর্ণ উৎপাদন করে আসছে।
তবে চীন বিশ্বে সর্বোচ্চ স্বর্ণ উৎপাদক দেশের অবস্থান ধরে রাখতে বিদেশে স্বর্ণ খনিতে বিনিয়োগ করতে শুরু করেছে। আর্জেন্টিনার ভেরাডেরো স্বর্ণ খনিতে চীন বিনিয়োগ করেছে ৯৬০ মিলিয়ন ডলার।
সূত্র-আমাদের সময় ডটকম
Posted ৮:১৭ পিএম | শুক্রবার, ১৯ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya