শিরোনাম
‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

২০২৪ সালে নবম শ্রেনী থেকে সবাই পড়বে একই বিভাগে: শিক্ষা মন্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 9:53 pm

২০২৪ সালে নবম শ্রেনী থেকে সবাই পড়বে একই বিভাগে: শিক্ষা মন্ত্রী

বিদ্যালয় জীবনে একজন শিক্ষার্থী নবম শ্রেণিতে এসে বিভাগ নির্ধারণের মুখোমুখি হন। এই শ্রেণীতেই  শিক্ষার্থীরা বিজ্ঞান, বাণিজ্য কিংবা মানবিক বিভাগ নির্ধারণ করেন। তবে ২০২৪ সাল থেকে আর এই বিভাগগুলো থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী দীপু মনি জানান, শুধু জ্ঞান অর্জন নয়, বরং দক্ষতা অর্জনই এই নতুন কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রাথমিকভাবে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা এই কার্যক্রম পরীক্ষামূলক চালাবো।

তিনি জানান, এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করবো। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসাবে ২০২৪ সাল থেকে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকছে না।’ সফল হলে ২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে এটি বাস্তবায়ন করবো। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকছে না।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগের পাঠক্রমে সঠিক গন্তব্যের দিকনির্দেশনা ছিল না। সে নির্দেশনার বাস্তবায়ন করতেই নতুন পাঠক্রম প্রণয়ন করা হয়েছে। আমরা দেখবো নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছেন কি না। যখন শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাবো তখন নিজেদের সার্থক মনে করবো।

দীপু মনি আরও জানান, আমরা দীর্ঘদিন পর নতুন একটি প্রক্রিয়ায় এগোতে চাচ্ছি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করি। শিক্ষকদের প্রশিক্ষণ ও ল্যাবরেটরি প্রয়োজন হবে। যদি কোনো প্রতিষ্ঠান নিজেরা সেটা ম্যানেজ করতে পারে ভালো অন্যথা আমরাও করে দেবো।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |