শিরোনাম
‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

২০২৩ সাল থেকে স্কুল-কলেজ বন্ধ থাকবে সপ্তাহে দুইদিন: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 9:54 pm

২০২৩ সাল থেকে স্কুল-কলেজ বন্ধ থাকবে সপ্তাহে দুইদিন: শিক্ষামন্ত্রী

২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন সাপ্তাহিক ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এসময় শিক্ষা মন্ত্রী দীপু মনি বলেন, ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামে পাঠদান করা হবে।  এটা সফল হলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ, সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করা হবে। আর ২০২৪ সাল থেকে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে।

মন্ত্রী বলেন, আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছে কি-না। যখন চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাবো, তখন নিজেদের সার্থক মনে করবো।

Facebook Comments Box

Posted ৮:৩২ পিএম | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |