শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

২য় স্বামীর কাছে সন্তান রেখে একা থাকছেন ন্যান্সি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৬ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 1:54 am

২য় স্বামীর কাছে সন্তান রেখে একা থাকছেন ন্যান্সি

জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদ অনেকদিন ধরেই একসঙ্গে থাকছেন না। বিষয়টি রোববার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন এই গায়িকা নিজেই।

স্ট্যাটাসে ন্যান্সি লিখেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয় ভাবে বলবোনা- আমরা আজীবন বন্ধু থেকে যাবো। কিছু বৈরি সম্পর্ক তৈরী না হলে নিশ্চই আলাদা থাকতাম না! কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যাঁ, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেয়া হবে।’

তিনি আরও লিখেছেন, ‘নতুন জীবনে কি করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছিনা, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন। জীবন থেমে থাকেনা, নিশ্চিত নতুন করে পথ চলা শুরু করবো। তবে এটাও নিশ্চিত, আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে নায়লা নামে এক কন্যা আছে।

এর আগে, ২০০৬ সালে ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪মে আনুষ্ঠানিকভাবে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তারা। সেই সংসারে রোদেলা নামে ন্যান্সির এক মেয়ে আছে।

 

Facebook Comments Box

Posted ১:৫৪ এএম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১

The Daily Sarod |