স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 5:20 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যদ্রব্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সেবামূলক প্রতিষ্ঠান হানিফ শেখ ফাউন্ডেশন থেকে এই কার্যক্রম চালানো হয়। এসময় প্রায় ২০০পরিবারে এই সেবা দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ফাউন্ডেশনের প্রধান হানিফ শেখ, পীরবাড়ি বাজার কমিটির সেক্রেটারি নাসির মিয়া, স্থানীয় প্রবীন আওয়ামীলীগ নেতা মুরতোজ আলী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ উজ্জ্বল (নয়ন), সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান ওয়াসিম ও কাজি রেবিন প্রমুখ।
বিকেলের দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিজনকে দেওয়া হয় ৩কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, একটি সাবান, আধা লিটার তেল, এক কেজি আটা ও একটি মাক্স।
পাশাপাশি শারীরিক ভাবে অসুস্থদের একজন চিকিৎসক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনে ঔষধ প্রদান করেন।
এসময় ফাউন্ডেশনের প্রধানসহ দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয়।
Posted ৫:২০ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya