শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

১ ফাল্গুন বসন্তবরণ উৎসব করবে ব্রাহ্মণবাড়িয়ার ‘তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 9:43 pm

১ ফাল্গুন বসন্তবরণ উৎসব করবে ব্রাহ্মণবাড়িয়ার ‘তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ’

রোববার ১ ফাল্গুন। ঋতুরাজ বসন্তের শুরু। বরাবরের মতো এবারো বসন্তবরণ উৎসব করবে ব্রাহ্মণবাড়িয়ার ‘তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ’। এদিন বিকাল ৪ টায় শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে উৎসবের উদ্ধোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ফাহিমা খাতুন।

সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি রোকেয়া দস্তগীর। কর্মসূচীর মধ্যে থাকবে ফুলেল শুভেচ্ছা, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য। চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হবে সংগঠনের উপদেষ্টা এড. তাসলিমা সুলতানা খানম নিশাতকে।

বসন্তবরণ উৎসবে সকলের উপস্থিতি কামনা করেছেন উৎসব উদযাপন পরিষদের আহবায়ক আবদুর রহিম ও সদস্য সচিব মাসুম মিয়া।

বসন্তবরণ উৎসবের আহবায়ক আবদুর রহিম বলেন, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ বিগত ২০ বছর ধরেই বসন্তবরণ উৎসব উদযাপন করে আসছে। এবারো বর্ণাঢ্য আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৯:৪৩ পিএম | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |