শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১৮০কেজি গাঁজাসহ জ্বালানী মন্ত্রণালয়ের মাইক্রোবাস আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 9:31 pm

রাহ্মণবাড়িয়ার কসবায় ১৮০কেজি গাঁজাসহ জ্বালালী মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এসময় গাঁজা পাচারের অভিযোগে মাইক্রোবাসটির চালকসহ ৩ জনকে আটক করা হয়। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইমপুর ইউপির কামালপুরে অভিযানে মাদকদ্রব্য ভর্তি মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার দেবিদ্বারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ রিপন(২৪), কসবার কামালপুরের চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন(২০) ও নরসিংদীর রায়পুরার আবুল হোসেনের ছেলে গিয়াস(২২)।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাইমপুর ইউপিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ- ১৫-৯৮০২) কামালপুর হাজি মকবুল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়ক দিয়ে গ্রামের ভেতর থেকে বের হচ্ছিল। এসময় পুলিশ মাইক্রোবাসটিকে আটক করে তল্লাশিকালে ১৮০কেজি গাঁজা পাওয়া যায়। এর সাথে জড়িত থাকার দায়ে ড্রাইভার সহ ৩জনকে আটক করা হয়েছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মৃনাল দেবনাথ।

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

The Daily Sarod |