ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ০৮ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 1:40 pm
দেশের নাগরিকদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন (ইসি)। ১৬ বছর বয়সীরাও নিজেরাই নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসির এনআইডি শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান। তিনি বলেন, ১৮ বছরের নিচের বয়সীদের এনআইডি দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সুযোগটি দেওয়া হচ্ছে।
তারা অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এনআইডি ডাউনলোড করে নিতে পারবে।
জানা যায়, যারা ইতোমধ্যে তথ্য দিয়েছেন তারা ছাড়াও যাদের বয়স ১৬ হয়েছে তারাও অনলাইনেই আবেদন করে তথ্য দিতে পারবেন। এক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এদের মধ্যে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বয়স) নাগরিক নতুন ভোটার হিসেবে চলতি বছর মার্চে যুক্ত হয়েছেন। যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি অনলাইনে আগে থেকেই দিচ্ছে নির্বাচন কমিশন। এখন ১৬ ও ১৭ বছর বয়সীরাও এই সুযোগ পাবে।
Posted ১:৪০ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya