শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে ১১৪০ টাকা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০২ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 11:18 pm

১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে ১১৪০ টাকা

আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। চলতি মাসে ১৪১ টাকা বাড়িয়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২ আগস্ট) রাজধানীতে বিইআরসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাম বাড়ানোর ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে বলে জানান তিনি।

বিইআরসির নতুন দর বলছে, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৯৪ টাকা ৯৬ পয়সা, যা গত মাসে ছিল ৮৩ টাকা ২১ পয়সা। জুলাইয়ে ১২ কেজি এলপিজির দাম ছিল ৯৯৯ টাকা।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে সংস্থাটি।

Facebook Comments Box

Posted ১১:১৮ পিএম | বুধবার, ০২ অগাস্ট ২০২৩

The Daily Sarod |