শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

১০টাকা কেজি চাল পাবেন নিম্ন মধ্যবিত্তরা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:19 pm

১০টাকা কেজি চাল পাবেন নিম্ন মধ্যবিত্তরা

তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি চাল দেবার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়েটি নিয়ে ইতিমধ্যে খাদ্য মন্ত্রণালয় জেলা প্রশাসকদের কাছে পত্র প্রেরণ করেছেন।

বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুমন মেহেদী।

প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে যাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির কোন কার্ড নেই এমন দরিদ্র ও নিম্ন বিত্তদের অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি চাল দেবার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেরিত চিঠিতে বলা হয়েছে, ইতিপূর্বে যারা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছে তাদেরকে এ তালিকার বাইরে রেখে যাদের কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে মাসিক ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে চাল দিতে হবে। এক্ষেত্রে করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০

The Daily Sarod |