ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১৮ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 4:01 pm
হেফাজত ইসলামের যুগ্ন-মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার পৌনে একটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসাকে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অবশ্য মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয়সহ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া কেন্দ্রীয় নেতাদের ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বেশ কয়েকজনে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সাম্প্রতিক মোদী বিরোধী আন্দোলনের সময় সহিংসতার একাধিক ঘটনায় মামুনুল হকের নাম রয়েছে
Posted ১:৪২ পিএম | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya