শিরোনাম

হেফাজতের পক্ষে উস্কানিমূলক স্ট্যাটাস দুই উপজেলার ছাত্রলীগ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৪ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 8:26 pm

হেফাজতের পক্ষে উস্কানিমূলক স্ট্যাটাস দুই উপজেলার ছাত্রলীগ নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক ও হেফাজতের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বহিস্কৃতরা হলেন, জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা এবং সদর উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জুম্মান সরকার।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলাভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার কার্যকলাপে লিপ্ত থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, চট্রগ্রাম ও ঢাকার বাইতুল মোকাররমে হেফাজতে ইসলামের সহিংসতার সময় বহিস্কৃত দুই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের পক্ষে উস্কানিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি জেলা ছাত্রলীগের নজরে আসলে তাদের দুইজনকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১:১৯ এএম | শনিবার, ২৪ এপ্রিল ২০২১

The Daily Sarod |