শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

হত্যা মামলায় আসামী সভাপতি-সেক্রেটারি, সরাইল যুবলীগের কমিটি বিলুপ্ত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 10:36 pm

হত্যা মামলায় আসামী সভাপতি-সেক্রেটারি, সরাইল যুবলীগের কমিটি বিলুপ্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলার অর্ন্তগত সরাইল উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জানা যায়, সরাইল সদর ইউপির সাবেক সদস্য রকেট মেম্বার হত্যা মামলায় আসামী করার পর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শের আলমকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ। এই মামলায়র চার্টশিটে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করা হয় ওই মামলার আসামী পক্ষের আইনজীবী ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন মন্তুকে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস জানান, সরাইল যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামী। এছাড়াও এই কমিটির মেয়াদ সাড়ে চার বছর হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সরাইল যুবলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

The Daily Sarod |