শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে শোকজ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১২ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 10:09 pm

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে শোকজ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে শোকজ করা হয়েছে। ‘রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার সন্ধায় মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক আদেশে ‘ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি কি বুঝাতে চেয়েছেন সেই বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে ।

অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়েছে, কোনো হাসপাতালের সঙ্গে চুক্তির আগে, হাসপাতাল সরেজমিনে পরিদর্শন, হাসপাতাল পরিচালনার অনুমতি, পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও ল্যাব সুবিধা ইত্যাদি বিশ্লেষণ করে যুক্তিযুক্ত বিবেচিত হলেই কোভিড পরীক্ষা/চিকিবৎসা কার্যক্রম পরিচালনার জন্য চুক্তি করার সুযোগ রয়েছে।

রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির আগে কি কি বিষয় বিবেচনা করা হয়েছিল, চুক্তি করার পর উল্লেখ করা শর্তসমূহ প্রতিপালনে কি কি পদক্ষেপ নেয়া হয়েছিল এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বলতে কি বুঝানো হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে তা জমা দেয়ার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২০

The Daily Sarod |