ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ০১ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 10:13 pm
চারদিনের সফরে সোমবার তার দিল্লি যাওয়ার কথা ছিল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি তার দিল্লি সফর আপাতত স্থগিত করেছেন।
সফর স্থগিতের বিষয়ে শিরীন শারমিন চৌধুরী রবিবার সংবাদ মাধ্যমকে জানান, ভারতের লোকসভার নতুন স্পিকার ও রাজ্যসভার স্পিকারের আমন্ত্রণে তার ভারত সফরে যাওয়ার কথা ছিল।
তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটির সঙ্গে সংসদ সবিচালয়ের কিছু বাড়তি দায়িত্ব পড়ায় দিল্লি সফর স্থগিত করতে হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ মার্চ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠান এবং ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন রয়েছে। সব মিলিয়ে ২৬ মার্চের পরে দিল্লী সফরে যাবেন বলে আশা করছেন স্পিকার।
Posted ১০:১৩ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya