শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:36 pm

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী জিসান চৌধুরী জিকুকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোঃ সফিউল আজম এই রায় প্রদান করেন।তবে এই মামলায় জামিনে গিয়ে পলাতক থাকায় রায়ের সময় উপস্থিত ছিলেন না মৃত্যুদন্ড প্রাপ্ত জিকু।
২০১৩ সালের ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীতে স্ত্রী জেসমিন আক্তার আঁখিকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী জিসান চৌধুরী জিকু। পরে নিজেই পুলিশকে খবর দেয়।

সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩ এপ্রিল শহরের পাওয়ার হাউজ সড়ক সংলগ্ন নিউ মৌড়াইল এলাকার সানাউল্লাহ চৌধুরীর ছেলে জিসান চৌধুরী জিকুর সাথে বিয়ে হয় ঢাকার ডেমরাস্থ কাজলা এলাকার মুসলিম মুন্সীর মেয়ের জেসমিন আক্তার আঁখির। এরপর তাদের একটি অটিস্টিক ছেলে শিশু জন্ম নেওয়ায় পরিবার থেকে জিকুকে বের করে দেওয়া হয়। পরে সে কাউতলি এলাকায় ভাড়া বাসায় ওঠে।

কাউতলি এলাকার ‘মা মঞ্জিল’ নামের ১১৫৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে স্ত্রী আঁখি জিকুকে সন্দেহ করতো। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এসবের জের ধরেই জিকু ২০১৩ সালের ২৭ আগস্ট জিকু গলায় উড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে তার স্ত্রী আঁখিকে হত্যা করে। পরে সে নিজেই পুলিশকে খবর দিয়ে খুনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করে।
ঘটনার পর পুলিশ জিকুকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালতে সে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এই ঘটনায় নিহত আখিঁর বাবা মুসলিম মুন্সি জিকুকে আসামী করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে কয়েক মাস পর সে জামিনে বেড়িয়ে আসে। বর্তমানে জিকু পলাতক রয়েছে।

এই মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন এপিপি আবদুল্লাহ্ আল মাসুম।

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |