শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

স্টেশন রোড-কুমারশীল মোড় সংস্কারে নাগরিক ফোরামের আহ্বান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 12:58 pm

স্টেশন রোড-কুমারশীল মোড় সংস্কারে নাগরিক ফোরামের আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ মেড্ডা থেকে কুমারশীলমোড়` এবং স্টেশন রোড’ সড়কটি সংস্কারের জন্য আহ্বান জানিয়েছেন জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া। এক বিবৃতিতে ফোরাম সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত যৌথ বিবৃতিতে জানান, গুরুত্বপূর্ণ এ দুটি সড়ক জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ এবং যাত্রী যাতায়াত করেন। রেল ভ্রমণের যাত্রী ছাড়াও এলাকাবাসীসহ সাধারণ মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এই সড়ক দুটিতে যাতায়াত করেন । কিন্তু দীর্ঘদিন এই রাস্তাটি সংস্কার না করায় বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে এসব গর্তে পানি জমে যানবাহন ও লোক চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হবে। জনসাধারণের দুর্ভোগ কমানোর জন্য এ রাস্তাটি অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। বিবৃতিতে ফোরাম নেতৃবৃন্দ জেলা প্রশাসন, পৌর প্রসাশন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

Posted ১২:৫৮ পিএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

The Daily Sarod |