শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সৌদিতে দুই হজ এজেন্সির মালিক আটক,৮২৩ জনের হজ যাত্রা অনিশ্চিত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৬ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:20 pm

সৌদিতে দুই হজ এজেন্সির মালিক আটক,৮২৩ জনের হজ যাত্রা অনিশ্চিত

সৌদি আরবে বাংলাদেশি দুই হজ এজেন্সির মালিক আটক হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) বিকেলে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি রিয়াল বহনের দায়ে তাদের আটক করা হয়। এতে করে ৮২৩ জন বাংলাদেশি হজযাত্রীর সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গেছে, ৯ লাখ সৌদি রিয়ালসহ জেদ্দায় কোবা এয়ার ইন্টারন্যাশনাল ও আহসানিয়া হজ মিশনের মালিককে আটক করে সৌদি আরবের সেন্ট্রাল পুলিশ।

তবে, এই জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ওই যাত্রীরা হজে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।

লিড এজেন্সি হিসেবে তাদের সঙ্গে মুসল্লি পাঠাচ্ছে ইউরো এয়ার ইন্টার ন্যাশনালও। ৮২৩ মুসল্লি তাদের মাধ্যমে হজে যাওয়ার কথা।

এ প্রসঙ্গে হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ওই দুই এজেন্সি এক দিনে যে পরিমাণ টাকা উঠিয়েছে, তা সন্দেহজনক লেগেছে সৌদি কর্তৃপক্ষের কাছে। তাই, তাদের আটক করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, সৌদিতে তারা আটক হওয়ায় সেখানকার প্রস্তুতিমূলক কাজে সমস্যা দেখা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও সৌদি হজ মিশন এরইমধ্যে বিষয়টি সুরাহা করতে কাজ শুরু করেছে। ধর্ম মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ১০ দিন পিছিয়ে বিমান টিকিট কাটা হচ্ছে। আমরা আশা করছি, শেষ পর্যন্ত তারা হজে যেতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হবে আগামী ২৭ জুন (৯ জিলহজ)। গত ২১ মে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। হজ শেষে সৌদি আরবে থেকে শেষ ফ্লাইট ছাড়বে ২২ জুন। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হাজী হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। বাকি হজযাত্রী সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস পরিবহন করবে।

এদিকে, আশকোনার হজ ক্যাম্প থেকে অন্য হাজীদের নিয়ে নির্ধারিত সময়েই হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | শুক্রবার, ২৬ মে ২০২৩

The Daily Sarod |