অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 9:05 pm
গত ২৪ আগস্ট সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখা থেকে গ্রাহকের ৮ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স,ব্রাহ্মণবাড়িয়া (এবিবি) এর উদ্যোগে উক্ত কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও জেলা রেজিস্ট্রি অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শরিফুল হক, সাধারণ সম্পাদক সাখিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক শহিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাজিদ মিয়া, জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবু হানিফ, সুমন খন্দকার প্রমুখ।
বক্তারা চুরির ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য দাবি জানান। এছাড়া ব্যাংকপাড়ায় টহল পুলিশ মোতায়েনের দাবি জানান।
Posted ৯:০৫ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya